কারওয়ান বাজারে চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার নেতৃত্বে হামলা, রক্তাক্ত ৫ ব্যবসায়ী

Khomota
0
কারওয়ান বাজারে বিএনপি নেতার নেতৃত্বে চাঁদাবাজি
রাজধানীর প্রধান পাইকারি বাজার কারওয়ান বাজারে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সাধারণ ব্যবসায়ীদের ওপর এক বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপি নেতার প্রত্যক্ষ মদদ ও পৃষ্ঠপোষকতা পাতা সুমনের নেতৃত্বে সরাসরি এই সশস্ত্র হামলা চালানো হয়েছে। হামলায় বেশ কয়েকজন ব্যবসায়ী রক্তাক্ত জখম হয়েছেন এবং বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে হামলার তীর বিএনপি নেতাদের বিরুদ্ধে

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে স্থানীয় বিএনপি নেতার পৃষ্ঠপোষকতায় কারওয়ান বাজার এলাকায় এই তাণ্ডব চালানো হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই ১০–১৫ জনের একটি সশস্ত্র ক্যাডার বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাধারণ ব্যবসায়ীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আক্রমণকারীরা হকিস্টিক, রড ও দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে।

ব্যবসায়ীরা জানান, পাতা সুমনের নির্দেশে এই ক্যাডার বাহিনী নির্দিষ্ট কিছু ব্যবসায়ীকে লক্ষ্য করে আক্রমণ চালায়। হামলায় অনেক ব্যবসায়ীর মাথা ফেটে যায় এবং শরীরে জখম হয়। হঠাৎ এই আক্রমণে সাধারণ পথচারী সহ খুচরা ক্রেতাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চাঁদাবাজদের হামলায় রক্তাক্ত কারওয়ান বাজার

এই ন্যাক্কারজনক হামলায় এখন পর্যন্ত অন্তত ৫ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এখনও ধরাছোঁয়ার বাইরে পাতা সুমন: পুলিশের ভূমিকা নিয়ে ব্যবসায়ীদের সংশয়

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি। তবে ব্যবসায়ীরা এই বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার এবং এলাকায় নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, "আমরা বিষয়টি গুরুত্বের সাথে খোঁজ নিচ্ছি। কারওয়ান বাজারে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না। যারা এই হামলার সাথে জড়িত এবং যারা চাঁদাবাজি করছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
Tags
bnp

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!