সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে নাজমুস সাকিবের গুরুতর অভিযোগ

nazmus asquib vs ellias hossain
নিজস্ব প্রতিবেদক | ১০ মার্চ, ২০২৬
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব নাজমুস সাকিবের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সাংবাদিক ইলিয়াস হোসাইনকে লক্ষ্য করে একটি অত্যন্ত বিস্ফোরক পোস্ট করা হয়েছে। ওই পোস্টে ইলিয়াস হোসাইনের পেশা, ব্যক্তিগত জীবন এবং বিভিন্ন করপোরেট গ্রুপের সাথে তার আর্থিক লেনদেন নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে।

সাংবাদিক নাজমুস সাকিব বলেন, নিউইয়র্কে অবস্থানরত ইলিয়াস হোসাইন আর্থিক সংকটের কারণে একটি বড় শিল্পগোষ্ঠীর (বসুন্ধরা গ্রুপ) কাছ থেকে সহায়তা নিয়েছেন। অভিযোগ করা হয়েছে যে, ওই গ্রুপের কাছ থেকে সুবিধা নেওয়ার বিনিময়ে ইলিয়াসকে 'মুনিয়া ইস্যু' নিয়ে নীরব থাকতে বলা হয়েছে এবং যারা ওই গ্রুপের সমালোচনা করবে তাদের ওপর পাল্টা আক্রমণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়, ইলিয়াস হোসেন বর্তমানে প্রথম আলোর বিরুদ্ধে যে ভিডিওগুলো তৈরি করছেন, তার পেছনে নির্দিষ্ট মহলের অর্থায়ন রয়েছে। নাজমুস সাকিব তার পোস্টে ইলিয়াসের ব্যক্তিগত জীবন, দ্বিতীয় বিবাহ এবং তার পরিবারের সদস্যদের নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। এমনকি তাকে এবং তার ভাইকে জনসমক্ষে 'গণধোলাই' দেওয়ার উসকানিও লক্ষ্য করা গেছে।

নাজমুস সাকিবের এই পোস্টটি ইতিমধ্যেই অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এই অভিযোগগুলোর সত্যতা নিয়ে এখন পর্যন্ত কোনো নিরপেক্ষ প্রমাণ পাওয়া যায়নি। অভিযুক্ত পক্ষ বা সংশ্লিষ্ট গ্রুপ থেকেও এই বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।

উল্লেখ্য, সাংবাদিক ইলিয়াস হোসাইন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইনভেস্টিগেটিভ ভিডিও তৈরি করে আলোচিত ও সমালোচিত হয়েছেন।

নাজমুস সাকিবের ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে সরাসরি অভিযোগ করে বলা হয়েছে:

"ছবির এই ব্যক্তি নিউ-ইয়র্কে টেক্সি চালায়, টেক্সি চালিয়ে ২ বউ পালা তার জন্য কষ্টকর হওয়ায় সাহায্য নেন বসুন্ধরার। বিনিময়ে শুধু মুনিয়া ইস্যুতে চুপ থাকতে হবে এবং আনভীর ও বসুন্ধরার বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে এটাক দিতে হবে। এই উগ্রবাদী টিক্কা খানের ছেলেটি নিউইয়র্কে বসে এখন তাই করছে। বসুন্ধরার টাকায় প্রথম আলোর বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে, প্রথম আলোর ভবন পরিদর্শনে যারা গিয়েছে তাদের মাকে দৌলতদিয়ার প*তি তা পর্যন্ত বলেছে।

এই টেক্সিচালক জীবনে মুনিয়া ইস্যু নিয়ে কোনো কথা বলেনি, সে মুনিয়ার বিচার চায়না। সে জীবনে কখনো বসুন্ধরার বিপক্ষে কথা বলেনি ও বলবে না। ক্যান্সার আক্রান্ত বউকে ফেলে ২য় বিয়ে করা বাটপার অনলাইনে অনেকের চরিত্র নিয়ে কথা বলে। টিক্কা খানের এই টেক্সিচালক ছেলেটির বাংলা এডিশন ও তার ভাই আলামিনকে যেখানে পাবেন গণধোলাই দিয়ে ধরিয়ে দিবেন, শীঘ্রই বাংলা এডিশনের আমলনামা প্রকাশ করা হবে।
এডমিন"
Nazmus saquib, ellias hossain

Post a Comment

0 Comments