আসিফ নজরুল ও ড. ইউনূসসহ উপদেষ্টাদের ব্যাংক হিসাব তলবের দাবি: ইলিয়াস হোসাইনের
আসিফের ব্যাংক হিসাব চায় কিন্তু আসিফ নজরুলেরটা চায় না, কারণ কি? সবচেয়ে বেশি চুরি করেছে ইউনুস, আসিফ নজরুল, রেজওয়ানা এবং ফারুকী। আসলেই দুর্নীতি ধরতে চাইল
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন প্রভাবশালী সদস্যের ব্যাংক হিসাব পরীক্ষা করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রবাসে থাকা আলোচিত অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন। তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ইলিয়াস হোসাইন তার পোস্টে একটি বৈষম্যের অভিযোগ তুলে ধরেছেন। তার দাবি অনুযায়ী, নির্দিষ্ট ব্যক্তিবর্গের ব্যাংক হিসাব নিয়ে নাড়াচাড়া করা হলেও সরকারের ভেতরে থাকা প্রভাবশালী ব্যক্তিদের এড়িয়ে যাওয়া হচ্ছে। তিনি সরাসরি লেখেন:
"আসিফের ব্যাংক হিসাব চায় কিন্তু আসিফ নজরুলেরটা চায় না, কারণ কি? সবচেয়ে বেশি চুরি করেছে ইউনুস, আসিফ নজরুল, রেজওয়ানা এবং ফারুকী। আসলেই দুর্নীতি ধরতে চাইলে এগুলির ব্যাংক হিসাব চেক করেন।"
সূত্রমতে: ইলিয়াস হোসাইন Link

