রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে দলীয়করণের হাত থেকে রক্ষার দাবি এনসিপি-র

Khomota
0
Nahid Islam


দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে জনকল্যাণে নিয়োজিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, সরকার বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মতো প্রতিষ্ঠানগুলোকে সুকৌশলে দলীয়করণ করছে, যা একটি সুস্থ গণতন্ত্রের জন্য উদ্বেগের বিষয়।

বৃহস্পতিবার (৫ মার্চ, ২০২৬) রাজধানীর একটি হোটেলে এনসিপি-র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কূটনীতিকদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, "একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বাংলাদেশ ব্যাংক এবং দুদকের মতো প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ থাকা জরুরি। কিন্তু বর্তমানে এই প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রভাবে পরিচালিত হচ্ছে বলে আমরা মনে করছি। রাষ্ট্রীয় এই মেরুদণ্ডগুলোকে রক্ষা করতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছি।"

বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন যে, জুলাই সনদে রাষ্ট্রের যে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বর্তমানে তার গতি স্থবির হয়ে পড়েছে। তিনি বলেন, "জুলাই সনদের মূল লক্ষ্য বাস্তবায়নে অনতিবিলম্বে একটি 'সংবিধান সংস্কার পরিষদ' গঠন করা প্রয়োজন। রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া ব্যাহত হলে দেশের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সুফল পাবে না।"
ইফতার মাহফিলে এনসিপি-র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত থেকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শোনেন।
সূত্র : আমার দেশ

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!