তারেক রহমানের সুইচ দিল্লিতে: ব্যারিস্টার শাহরিয়ার কবির

Khomota
0
ব্যারিস্টার শাহরিয়ার কবির
গণভোটের রায় বাস্তবায়নে এক সেমিনারে বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির 
সম্প্রতি এক আলোচনা সভায় দেশের বর্তমান বিচার ব্যবস্থা, সাংবিধানিক সংকট এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে অত্যন্ত তথ্যনির্ভর বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। বক্তব্যের শুরুতেই তিনি প্রচলিত রাজনীতির ‘উদারতা’ নিয়ে প্রশ্ন তুলে সাফ জানিয়ে দিয়েছেন, আইনি মারপ্যাঁচে কাজ না হলে ফয়সালা হবে রাজপথে।

বক্তব্যের শুরুতেই ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, "বাংলায় একটা কথা আছে—চোর না শুনে ধর্মের কথা। আমার আমিরে জামাত সংসদে এবং বাইরে পিতা বা ভাই হিসেবে যে উদারতা দেখিয়েছেন, অনেকে সেটাকে দুর্বলতা ভেবেছেন। আমরা বাইরে থেকে ভাবছিলাম তারা কেন শুধু বারবার ওয়াক-আউট করছেন, কেন কিছু বলছেন না? কিন্তু এখন সময় এসেছে রাজপথে নামার, কারণ ধর্মের কথা দিয়ে এই পরিস্থিতির সমাধান হবে না।"

বিএনপিকে শাসন না করলে মাথায় উঠে

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রেক্ষাপট টেনে তিনি বলেন, জামায়াতে ইসলামী যেটা ১২ বছর আগে বোঝে, দেশের মানুষ সেটা বোঝে ১২ বছর পর। ১৯৮৪ সালে অধ্যাপক গোলাম আযম যখন এই ব্যবস্থার প্রস্তাব দিয়েছিলেন, তখন বিএনপি বলেছিল 'তত্ত্বাবধায়ক ব্যবস্থা খায় না মাথায় দেয়'। তাই তারা ৯১ থেকে ৯৫ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার মানেননি। পরবর্তীতে তীব্র আন্দোলনের মুখে যখন তারা চাপে পড়েছিল, তখন রাতের আঁধারে এই বিল পাশ করতে বাধ্য হয়েছিল। তিনি কড়া সমালোচনা করে বলেন, "বিএনপিকে ছোট বাচ্চার মতো শাসন না করলে আদর দিলে তারা মাথায় উঠে যায়।"

যে প্রশ্নের উত্তর দিলে জুলাই সনদ বাস্তবায়ন করা লাগবেনা


ব্যারিস্টার শাহরিয়ার কবির দেশবাসীর উদ্দেশ্যে কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, বিএনপি যদি এই প্রশ্ন গুলোর সদুত্তর দিতে পারে তবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবেনা।
  • ৫ আগস্ট বঙ্গভবনে গিয়েছিলেন কোন আদেশের বলে? সংবিধানের কোথায় আছে যে সেনাপ্রধান ডাকলে আপনাদের বঙ্গভবনে যেতে হবে?
  • ৬ই আগস্ট বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে তিনি প্রশ্ন করেন, সেদিন কোন সংবিধানের আলোকে বেগম জিয়াকে মুক্তি দিলেন?
  • আমার দেশ পত্রিকার সম্পাদক সাংবাদিক মাহামুদুর রহমান দেখিয়ে বলেন, তিনি যেহেতু ফিজিটিভ তিনি বিদেশ থেকে এসে জেলে গেছেন, এরপর আপিল করে জেল থেকে বের হয়েছেন। তাহলে ড. জুবায়দা রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কোন জেলে গিয়েছিলেন?
  • ৭ই তারিখে যখন কোনো সরকারই ছিল না, তখন কোন আদেশের বলে বর্তমান আইনমন্ত্রীকে (তৎকালীন অ্যাটর্নি জেনারেল) নিয়োগ দেওয়া হলো? প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি ছাড়া রাষ্ট্রপতি কাউকে নিয়োগ দিতে পারেন না—তবে সেদিন তাকে কোন আদেশের বলে নিয়োগ দিলেন?

যেভাবে বৈধ হতে পারবে বিএনপি সরকার

ব্যারিস্টার শাহরিয়ার কবির তাঁর হাতে থাকা ‘মুন সিনেমা হল’ মামলার রায়ের বই দেখিয়ে বলেন, পঞ্চম সংশোধনীর এই রায়ে স্পষ্ট বলা আছে—সংবিধানের বাইরে যেকোনো সরকার অবৈধ। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, "আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা সংবিধান মানবেন না কি জুলাই বিপ্লব মানবেন? সংবিধান মানলে আপনারা অবৈধ, আর বিপ্লব মানলে আপনারা বৈধ।

তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, আপনি আপনাদের কার্যপ্রণালী মানছেন না, আপনি জুলাই সনদ মানছেন না, আপনি গণভোট মানছেন না। তাহলে আপনি মানবেনটা কি? তার মানে হচ্ছে সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে ক্ষমতা। আর সেই ক্ষমতার সুইচ হলো দিল্লিতে বলে তিনি মনে করছেন।

এস আলম গ্রুপের লুটপাটকে বৈধতা দিচ্ছে বিএনপি

সংসদীয় কার্যবিবরণীর ৩ নম্বর পৃষ্ঠার উদ্ধৃতি দিয়ে এস আলম গ্রুপ সম্পর্কে শাহরিয়ার কবির বলেন, ১৫টি অধ্যাদেশ বিল আকারে উত্থাপনের সুপারিশ থাকলেও সরকার তা করেনি। তাঁর দাবি, এই বিলগুলো উত্থাপন করলে এস আলম গোষ্ঠীর ব্যাংক দখলের বিষয়গুলো সামনে চলে আসত। ব্যাংক লুটেরাদের রক্ষা করতেই এই সংসদীয় প্রক্রিয়াকে থামিয়ে দেওয়া হয়েছে।

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে উদ্বেগ

বিচারকদের নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, যারা এক সময় তারেক রহমানের ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন, সেই বিচারক বঙ্গভবনে তারেক রহমানের সাথে হ্যান্ডশেক করার জন্য দৌড়ায়ে আসছেন, তাহলে এমন বিচারকদের কাছ থেকে ন্যায় বিচার পাওয়া কি সম্ভব হবে? তাই তিনি জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য রাজপথ ছাড়া আর কোন পথ দেখছেননা বলে মনে করেন।
রাষ্ট্রে চলছে 'পুতুল নাচ', জাদুকর তবে কে?
আরও পড়ুন →

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!